মেধাবী
Toggle menu

কোন উপাদানের পরিমাণ বৃদ্ধি কয়লার উৎকৃষ্টতার পরিমাপক?

সঠিক উত্তর
C

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কয়লার মান: 
- কয়লার মান নির্ধারণী সুচকগুলো হলো - 

ক) আর্দ্রতা (Moisture): 
- শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য কয়লার মধ্যে জলীয়ভাগ বেশি থাকা বাঞ্ছনীয়। 
- এতে আবার কয়লার ক্যালরিমান হ্রাস পায়। 
- উন্নতমানের কয়লায় জলীয় ভাগ 3-5% নিয়ন্ত্রণ করা হয়। 

খ) ছাই (Ash): 
- কয়লাতে ছাই এর পরিমাণ কম থাকা উত্তম। 
- একটি উন্নতমানের কয়লার নমুনায় 5% ছাই থাকে। 
- ছাই হল কতিপয় খনিজ দ্রব্যের মিশ্রণ। 
- ছাই এর সংযুক্তি নিম্নরূপ: SiO2→40%; Al2O3→20–35%; F2O3→5–25%; CaO→1−1.5%; MgO→0.5–4%. 

গ) সালফার: 
- পিরাইট, সালফেট ও জৈব সালফার যৌগ হিসেবে কয়লাতে সালফার উপস্থিত থাকে। 
- সালফার উপস্থিত থাকায় কয়লা দহনে সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় যা বায়ু দূষণ ও অম্ল-বৃষ্টি সৃষ্টির কারণ। 
- তথাপিও কয়লাতে কিছু পরিমাণ সালফার থাকা আবশ্যক। 

ঘ) আবদ্ধিত কার্বন (Fixed carbon): 
- জ্বালানি হিসেবে কয়লার উৎকৃষ্টতা নিরূপণের জন্য এতে বিদ্যমান আবদ্ধিত কার্বনের পরিমাণ অধিক বিবেচ্য বিষয়। 
- আবদ্ধিত কার্বনের পরিমাণ বেশি হলে কয়লা উন্নতমানের হিসেবে বিবেচনা করা হয়। 
- বাংলাদেশের বড় পুকুরিয়ায় কয়লাতে আবদ্ধিত কার্বনের পরিমাণ 48.40% । 

ঙ) আর্সেনিক ও ফসফরাস: 
- আর্সেনিক ও ফসফরাসের উপস্থিতি কয়লাতে যত কম থাকে, কয়লার মান তত ভাল। 
- ভাল মানের কয়লাতে 0.2% As2O3 ও 0.03% P এর উপস্থিতি গ্রহণযোগ্য। 

চ) ক্যালরি মান (Calorific value): 
- ক্যালরি মান জ্বালানির উৎকৃষ্টতার পরিমাপক। 
- কোন জ্বালানির ক্যালরি মান যত বেশি সে জ্বালানি তত উন্নত মানের। 
- কোন জ্বালানির একটি নির্দিষ্ট পরিমাণ দহনে উৎপন্ন তাপের পরিমানকে ঐ জ্বালানির ক্যালরি মান বলে। 
- কয়লার ক্যালরি মানকে ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU) হিসেবে প্রকাশ করা হয়। 
যেমন - বড়পুকুরিয়া কয়লার ক্যালরি মান 11040 BTU/lb. 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

S
P
C সঠিক
As

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড