মানবদেহের রক্তে রক্তকণিকার পরিমাণ ৪৫%। রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্তকে মানবদেহের জ্বালানিও বলা হয়। রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বলা হয়। রক্তরস তরল কঠিন পদার্থের সমন্বয়ে তৈরি, এতে তরল পদার্থের(পানির) পরিমাণ ৯০-৯২% এবং কঠিন পদার্থের পরিমাণ ৮-১০%। মানবদেহে তিন ধরণের রক্তকণিকা দেখা যায়। যথা- লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অণুচক্রিকা।
সূত্র: ১০০ পৃষ্ঠা, প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।