অমিয় চক্রবর্তীকে ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত করে কোন প্রতিষ্ঠান?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬): পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম। অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন। তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ:
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কবিতাবলী’ (১৯২৪-২৫)।
তাঁর অন্যান্য গ্রন্থ:
- উপহার (১৯২৭),
- খসড়া (১৯৩৮),
- এক মুঠো (১৯৩৯),
- মাটির দেয়াল (১৯৪২),
- অভিজ্ঞান বসন্ত (১৯৪৩),
- পারাপার (১৯৫৩),
- পালাবদল (১৯৫৫),
- ঘরে ফেরার দিন (১৯৬১),
- হারানো অর্কিড (১৯৬৬),
- পুষ্পিত ইমেজ (১৯৬৭),
- অমরাবতী (১৯৭২),
- অনিঃশেষ (১৯৭৬),
- নতুন কবিতা (১৯৮০) ইত্যাদি।
- অমিয় চক্রবর্তীকে ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার, ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্বভারতী বিশ্বদ্যালয় ১৯৬৩ সালে “দেশিকোত্তম” উপাধিতে ভূষিত করে।
- ১৯৭০ সালে ভারত সরকার প্রদান করে ‘পদ্মভূষণ’।
উৎস: বাংলাপিডিয়া ও লেকচার।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন