মেধাবী
Toggle menu

অমরকোষ' কোন জাতীয় গ্রন্থ ?

সঠিক উত্তর
অভিধান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অমরকোষ:
- অমর বা অমরসিংহ প্রণীত প্রসিদ্ধ সংস্কৃত অভিধান।
- অমরকোষ সংস্কৃত ভাষার প্রাচীন এবং সবচেয়ে প্রসিদ্ধ শব্দকোষ।
- এ কোষগ্রন্থের প্রকৃত নাম ‘নামলিঙ্গানুশাসন’ হলেও এটি অমরকোষ নামেই বিখ্যাত।

- লিঙ্গ ভট্ট (দশটীকা), সুভূতিচন্দ্র (কামধেনু টীকা), সর্বানন্দ (টীকাসর্বস্ব, ১১৫৯-৬০), ক্ষীরস্বামী প্রমুখ পন্ডিত অমরকোষ-এর টীকা লিখেছেন।
- হেনরি টমাস কোলব্রুক (Henry Thamas Colebrooke, 1775-1837) কলকাতা থেকে ১৮০৮ ও ১৮২৫ সালে অমরকোষ-এর একটি সংস্করণ প্রকাশ করেন।
- বোম্বাই থেকে চিন্তামণি শাস্ত্রী থাট্টে ও কিয়েন হর্ন ১৮৭৭ সালে মহেশ্বর-ভাষ্যসহ অপর একটি সংস্করণ প্রকাশ করেন।

- এ অভিধান ‘ত্রিকান্ড’ বা ‘ত্রিকান্ডী’ নামেও অভিহিত। কারণ এটি তিন কান্ডে বা খন্ডে বিভক্ত। 
- উনিশ শতকের পূর্ব পর্যন্ত সংস্কৃত ভাষার সব অভিধান অমরকোষ-এর অনুসরণে রচিত হয়।

- প্রসন্নকুমার শাস্ত্রী অমরকোষ-এর বাংলা অনুবাদ করার পর, জীবানন্দ বিদ্যাসাগর, ত্রৈলোক্যনাথ দত্ত, ভুবনচন্দ্র বসাক, হরগোবিন্দ রক্ষিত প্রমুখ এর নানা সংস্করণ প্রকাশ করেন।
- অমরকোষ ইংরেজি, ফার্সি, জার্মান প্রভৃতি ইউরোপীয় ভাষায় অনূদিত হয়েছে।

• 'অমরসিংহ' সম্পর্কে কিছু তথ্য: 
- পন্ডিতদের মতে, অমরসিংহের জন্ম হয় ছয় শতকের মধ্যপর্বে। 
- তিনি উজ্জয়িনীর মহারাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের অন্যতম ছিলেন। কারও মতে, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কারও মতে জৈন।
- অমরসিংহের কোষগ্রন্থটি তখনকার একটা বড় অভাব মিটিয়েছিল। সেজন্য তিনি ‘নবরত্নমালা’র অন্যতম রত্ন হিসেবে বিক্রমাদিত্যের ‘কীর্তিগাথা’য় যুক্ত হয়ে আছেন।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নাটক
উপন্যাস
অভিধান সঠিক
মহাকাব্য

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড