বিরোধী দল: - গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। - বাকি দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে। - একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল অপরিহার্য। - কোন রাষ্ট্রে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সে রাষ্ট্র স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবার সমূহ আশঙ্কা থাকে। - গণতন্ত্র রক্ষায় বিরোধীদলের বিকল্প নেই।
বিরোধী দলের বৈশিষ্ট্য: ১। গঠনমূলক সমালোচনা, ২। অধিকার বাস্তবায়ন, ৩। গণতন্ত্র রক্ষা, ৪। বিকল্প নীতি উত্থাপন, ৫। সমস্যা চিহ্নিত করা, ৬। জনমত গঠন, ৭। প্রার্থী মনোনয়ন, ৮। পারস্পরিক সম্পর্ক, ৯। রাজনৈতিক সংযোগ সাধন, ১০। রাজনৈতিক সামাজিকীকরণ, ১১। জবাবদিহিতা নিশ্চিত করা।
উল্লেখ্য, বিকল্প নীতি উত্থাপন: - বিরোধী দলের অন্যতম একটি কাজ হচ্ছে সরকারি নীতিমালাগুলো ভালোভাবে যাচাই বাছাই করা। - এক্ষেত্রে যদি কোন নীতিমালা জন বান্ধব মনে না হয়, সেক্ষেত্রে বিরোধী দল দেশের স্বার্থে উন্নততর বিকল্প নীতি প্রস্তাব করতে পারে। - এর মধ্য দিয়ে বিরোধী দল জনগণের নিকট তাদের অবস্থানও স্পষ্ট করতে পারে।
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।