মেধাবী
Toggle menu

বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা প্রভৃতি বায়ুমন্ডলের কোন স্তরে হয়ে থাকে?

সঠিক উত্তর
ট্রপোমন্ডল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বায়ুমন্ডলের গঠনকারী উপাদানসমূহের প্রকৃতি, উষ্ণতার পার্থক্য ও অন্যান্য গ্যাসীয় উপাদানের তারতম্যের জন্য
বায়ুমন্ডলকে ৫টি স্তরে ভাগ করা যায়।
- ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে পর্যায়ক্রমে এই পাঁচটি স্তর হলো- ট্রপোমন্ডল,
স্ট্রাটোমন্ডল,মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল।
ভূ-পৃষ্ঠ হতে ৮০ কিলোমিটারর মধ্যে সমমন্ডল অবস্থিত যা তিনটি
স্তর অর্থাৎ ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল ও মেসোমন্ডল নিয়ে গঠিত।
- বিষমমন্ডল প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ২টি স্তর নিয়ে গঠিত।
- এগুলো হলো- তাপমন্ডল ও এক্সোমন্ডল।
- ট্রপোমন্ডল এমন একটি স্তর যেখানে বৃষ্টি, মেঘ, তুষার, শিশির, ঝড় ইত্যাদি আবহাওয়াজনিত প্রভাব লক্ষ্য করা যায়।

উৎস:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্ট্রাটোমন্ডল
মেসোমন্ডল
ওজোনমন্ডল
ট্রপোমন্ডল সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড