মেধাবী
Toggle menu

জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিবাত ঢালে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়?

সঠিক উত্তর
শৈলোৎক্ষেপ বৃষ্টি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহ পথে পর্বতে বাধাপ্রাপ্ত হলে উপরের দিকে উঠে গিয়ে পর্বতের উঁচুতে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত।
- এই বায়ু যখন পর্বত অতিক্রম করে অপরপ্রান্তে যায় তখন এতে জলীয়বাষ্প কমে যায়। পর্বতের অপর প্রান্তে বৃষ্টিপাত কম যা ‘বৃষ্টিচ্ছায়া অঞ্চল’ হিসেবে পরিচিত।
- বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে বাংলাদেশে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)

সকল অপশন

রেফারেন্স মাত্র

পরিচলন বৃষ্টি
শৈলোৎক্ষেপ বৃষ্টি সঠিক
বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি
সাইক্লোনিক বৃষ্টি

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড