মূল বিষয়বস্তুতে যান

AIIB - এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি?

সঠিক উত্তর

৫৭টি

সঠিক উত্তর: ৫৭টি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB):
AIIB - এর পূর্ণরূপ হচ্ছে - Asian Infrastructure Investment Bank। এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যার প্রধান উদ্দেশ্য এশিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। তবে এশিয়ার বাইরের অনেক দেশই ব্যাংকটির সদস্য এবং এটি আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে।
⤇ এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক- টেকসই উন্নয়ন ও উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করে থাকে। এটি চীনের বিশ্বব্যাংক হিসাবে পরিচিত। ব্যাংকটিতে চীনের শেয়ার - ৩০.৭১%। যুক্তরাষ্ট্র ও জাপান ব্যাংকটিতে যোগ দেয় নি।

এক নজরে AIIB:
• প্রতিষ্ঠাকাল
» চুক্তি স্বাক্ষর শুরু - ২৪ অক্টোবর, ২০১৪ সাল
» চুক্তি কার্যকর - ১৬ জানুয়ারি, ২০১৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - বেইজিং, চীন
• সদস্য সংখ্যা
» পূর্ণাঙ্গ সদস্য: ৯১টি
» সর্বশেষ - মরক্কো (২০২২) + ১৪টি প্রস্তাবিত।
» প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫৭টি
» প্রতিষ্ঠাতা সদস্য - ২৯ জুন, ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশসহ ৫০টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চুক্তিতে সই করে।
• সদরদপ্তর - বেইজিং, চীন

⤇ চুক্তি অনুসারে, ব্যাংকের সর্বোচ্চ নীতিনির্ধারণী অঙ্গ হচ্ছে - বোর্ড অব গভর্নস্‌ যা সদস্য রাষ্ট্রগুলোর থেকে একজন করে সদস্য নিয়ে গঠিত।
⤇ ব্যাংকটিত চীনের ভোটের ক্ষমতা ২৬.৬% (২৯৯৮৭৬টি)।
⤇ ২২ মার্চ, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকটির সদস্য হয় এবং ব্যাংকটির শেয়ারের ০.৬৮% বাংলাদেশের ।
⤇ বর্তমান প্রধান (President and Chair of the Board of Directors) - Jin Liqun (প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান)। ১৬ জানুয়ারি, ২০২১ সালে তার দ্বিতীয় দফা মেয়াদ শুরু হবে। প্রেসিডেন্টের মেয়াদ - ৫ বছর এবং একজন ২ বার প্রেসিডেন্ট থাকতে পারবেন।
⤇ অফিসিয়াল ভাষা - ৩টি। যথা - ইংরেজি, ফ্রেঞ্চ ও চাইনিজ। কার্যকরী ভাষা - ইংরেজি।
⤇ AIIB বৈশ্বিক জিডিপির ৬৫ শতাংশ প্রতিনিধিত্ব করে।
⤇ ২০১৮ সালে, AIIB কে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছিল।


সূত্র: AIIB এর ওয়েবসাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৫০টি
  2. ৫১টি
  3. ৫৭টি সঠিক
  4. ৫৯টি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল