এইডস (AIDS) রোগের মূল কারণ কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভাইরাসজনিত আক্রমণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভাইরাসজনিত আক্রমণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• এইডস (AIDS) রোগের মূল কারণ হলো Human Immune Deficiency Virus (HIV) ভাইরাস, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে।
• এইডস (AIDS):
- এইডস একটি সংক্রামক রোগ।
- এই রোগে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং অল্প কিছুদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে।
- এইডস হলো Acquired Immune Deficiency Syndrome (AIDS)।
- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এইডস রোগ শনাক্ত হয়। তবে, আফ্রিকার দেশগুলোতেই এর প্রকোপ বেশি।
- মানবদেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি থাকে।
- Human Immune Deficiency Virus (HIV) নামক ভাইরাসের আক্রমণে দেহের এই স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে শরীরে নানা ধরনের রোগ যেমন- শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার ইত্যাদি হয়।
- এইডস এর চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি, তাই একে মরণব্যাধি রোগ বলা হয়।
• এইডস সংক্রমণ:
- এইডস একটি সংক্রামক রোগ, যা এক দেহ হতে অন্য দেহে সংক্রমিত হয়।
- যৌন সংস্পর্শের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ হতে HIV সুস্থ দেহে প্রবেশ করতে পারে।
- এইডস আক্রান্ত গর্ভবতী মায়ের গর্ভের সন্তানের মধ্যে HIV সংক্রমিত হতে পারে।
- স্তন্যদানকারী মায়ের দুধের মাধ্যমে নবজাতকের দেহে HIV প্রবেশ করতে পারে।
- আক্রান্ত ব্যক্তির রক্ত এবং দূষিত সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে সংক্রমণ ঘটে।
- এইডস-এর জীবাণু বায়ু সংস্পর্শে দ্রুত নষ্ট হয়ে যায়।
- HIV আক্রান্ত ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে।
- খাদ্য, পানি, কীটপতঙ্গ বা সাধারণ স্পর্শের মাধ্যমে এই রোগ সংক্রমিত হয় না।
- আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা উচিত।
• অন্যান্য অপশন:
- ব্যাকটেরিয়া সংক্রমণ → ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যেমন যক্ষ্মা, কলেরা ইত্যাদি।
- ছত্রাক সংক্রমণ → ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ, যেমন দাদ, ক্যান্ডিডিয়াসিস।
- প্রোটোজোয়া সংক্রমণ → প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, যেমন ম্যালেরিয়া, অ্যামিবায়াসিস।
উৎস:
১) বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
২) Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন