বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন- ২০২৫:- বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন- ২০২৫ চীনের সাংহাই শহরে ২৬ থেকে ২৮ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। - এই সম্মেলন বিশ্বের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ AI ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত।
- এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “Global Solidarity in the AI Era” বা “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক ঐক্য”।
- এতে অংশ নিয়েছে বিশ্বের ৮০০টিরও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে ৩,০০০–এর বেশি AI উদ্ভাবন।
- যাদের মধ্যে রয়েছে ৪০টিরও বেশি বড় ভাষার মডেল (LLM), ৫০+ স্মার্ট ডিভাইস এবং ৬০টির বেশি বুদ্ধিমান রোবট।
- সারা বিশ্ব থেকে বারো শতাধিক অতিথি সম্মেলনে অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে ১২ জন টুরিং পুরষ্কারপ্রাপ্ত ও নোবেল পুরষ্কার বিজয়ী এবং ওপেনএআই ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [
link]