মূল বিষয়বস্তুতে যান

টেকসই উন্নয়ন নীতিমালা সংক্রান্ত এজেন্ডা - ২১ গৃহীত হয় কোন সম্মেলনে?

সঠিক উত্তর

জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন

সঠিক উত্তর: জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন/ধরিত্রী সম্মেলন:
১৯৮৮ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ধরিত্রী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
- সম্মেলনটির পূর্ণনাম - United Nations Conference on Environment and Development।
- এটিকে “ধরিত্রী সম্মেলন” (Earth Summit) ও বলা হয়।
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন, ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি “রিও সম্মেলন” (Rio Conference) নামে পরিচিত হয়।

ধরিত্রী সম্মেলনে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে -
- “টেকসই উন্নয়ন কমিশন” (Commission on Sustainable Development) গঠিত হয়।
- রিও ঘোষণা (Rio Declaration) - পরিবেশ ও উন্নয়ন বিষয়ে রিও ঘোষণা হচ্ছে - রাষ্ট্রসমূহের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত কয়েকটি নীতিমালা। এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে - polluter pays principle।
- এজেন্ডা - ২১ (Agenda - 21) - এই সম্মেলনে গৃহীত টেকসই উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও উন্নয়নের জন্য বৈশ্বিক পরিকল্পনাকে এজেন্ডা - ২১ বলা হয়।
- বন নীতির দলিল - বিশ্বব্যাপী বন রক্ষার জন্য কয়েকটির নীতির লিখিত দলিল প্রণয়ন।
- ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ও Convention on Biological Diversity গৃহীত ও স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

উৎস: জাতিসংঘ ও ব্রিটানিকা ওয়েবসাইট।

উল্লেখ্য,
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন - স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন - দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন - তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন সঠিক
  2. জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন
  3. টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন
  4. টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল