মূল বিষয়বস্তুতে যান

বঙ্গভঙ্গের পর নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয় কাকে?

সঠিক উত্তর

ব্যামফিল্ড ফুলার

সঠিক উত্তর: ব্যামফিল্ড ফুলার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বঙ্গভঙ্গ ও নতুন প্রদেশ গঠন
• লর্ড কার্জন তৎকালীন বাংলা প্রেসিডেন্সির পূর্বাঞ্চল ও আসাম নিয়ে ‘পূর্ব বাংলা ও আসাম’ নামে প্রদেশ গঠনের পরিকল্পনা গ্রহণ করেন এবং তা চূড়ান্ত অনুমোদনের জন্য ১৯০৫ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সচিবের নিকট প্রেরণ করেন।
• ভারত সচিব ব্রডারিক পরিকল্পনাটি অনুমোদন করে ১০ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেন এবং ১৬ অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে ঘোষিত হয়।
• ঢাকাকে এই নবগঠিত প্রদেশের রাজধানী এবং চট্টগ্রামকে বিকল্প রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এসময় এই প্রদেশের আয়তন ছিলো ১ লক্ষ ৬ হাজার ৫ শত ৪ বর্গ মাইল এবং জনসংখ্যা ছিলো প্রায় ৩ কোটি ১০  লক্ষ। তারমধ্যে ১ কোটি ৮০ লক্ষ মুসলমান ও ১ কোটি ২০ লক্ষ হিন্দু।
• স্যার ব্যামফিল্ড ফুলার নতুন প্রদেশের গভর্নর নিযুক্ত হন।

অন্যদিকে,
• পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ । এর রাজধানী হয় কলকাতা। অভিজ্ঞ প্রশাসক স্যার ব্যামফিল্ড ফুলার ও এনডু ফ্রেজার বঙ্গভঙ্গের জন্য ভারতের বড় লাট লর্ড কার্জনকে সর্বতােভাবে সাহায্য ও পরামর্শ প্রদান করেন।
• এজন্যই বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার এবং পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত হন এনডু ফ্রেজার। নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের সমর্থনে পূর্ববঙ্গের মুসলমান জনগণকে সংগঠিত করেন।

তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্যামফিল্ড ফুলার সঠিক
  2. এনডু ফ্রেজার
  3. ব্রডারিক
  4. লর্ড কার্জন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল