বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) চূড়ান্তভাবে অনুমোদন করে কোন সংস্থা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাতীয় অর্থনৈতিক পরিষদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাতীয় অর্থনৈতিক পরিষদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) চূড়ান্তভাবে অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি):
- জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।
- এ পরিষদ কর্তৃক প্রণীত লক্ষ ও উদ্দেশ্য অনুযায়ী সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে।
- মন্ত্রিপরিষদের সকল সদস্য এ পরিষদের সদস্য থাকেন।
- প্রধানমন্ত্রী তথা সরকার প্রধান পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
- কোনো নির্দিষ্ট সভার আলোচ্য বিষয়ের গুরুত্ব বা প্রকৃতি অনুসারে সভায় কারা উপস্থিত থাকবেন তা নির্ধারিত হয়।
- ২০২৬-২৭) মূল এডিপির আকার ৩ লাখ কোটি টাকা।
- জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন এডিপি পাস হয়।
- ১৮ মে,২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান এনইসি সভায় সভাপতিত্ব করেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
⇒ জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যাবলির মধ্যে রয়েছে:
- (পঞ্চবার্ষিক পরিকল্পনা,
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও সকল অর্থনৈতিক নীতি প্রণয়নে সামগ্রিক দিগনির্দেশনা দান;
- নীতি, কর্মসূচি ও পরিকল্পনা চূড়ান্তকরণ ও অনুমোদন; (
- উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা;
- আর্থসামাজিক উন্নয়নের জন্য বিবেচ্য সকল ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ;
- জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে সহায়তা প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় কমিটি নিয়োগ করা।
উল্লেখ্য,
⇒জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC) এর কাজ:
- দেশের সামগ্রিক অর্থনৈতিক নীতি ও উন্নয়ন কৌশল নির্ধারণ করা।
- জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)-এর নীতিগত অনুমোদন প্রদান করা।
⇒ একনেক এর কাজ:
- উন্নয়ন প্রকল্পসমূহ যাচাই-বাছাই করে অনুমোদন প্রদান করা।
- অনুমোদিত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা।
উৎস: বাংলাপিডিয়া। ও প্রথম আলো পত্রিকা।[link]
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন