মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশ কত সালে ADB এর সদস্য পদ লাভ করে?

সঠিক উত্তর

১৯৭৩ সালে

সঠিক উত্তর: ১৯৭৩ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন

⤇ ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি'র সদস্য পদ লাভ করে।
⤇ ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি প্রতিষ্ঠিত হবার পর থেকেই জাপান ব্যাংকটির শীর্ষস্থানে আসীন হয়। এডিবির প্রেসিডেন্ট সবসময় জাপান থেকে নির্বাচিত হয়। সভাপতি ৫ বছর সময়কালের জন্য নিযুক্ত হন।
⤇ বর্তমান প্রধান (প্রেসিডেন্ট) - Masatsugu Asakawa (জাপান)। তিনি ১৭ জানুয়ারি, ২০২০ সালে দায়িত্ব গ্রহণ করেন। Takeshi Watanabe এডিবি’র প্রথম প্রেসিডেন্ট।
⤇ অফিসিয়াল ভাষা - ইংরেজি
⤇ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান প্রত্যেকেই মোট শেয়ারের ১২.৭৬% শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করে আছে।
⤇ বাংলাদেশ সহ মোট ৩১টি দেশে ব্যাংকটির কান্ট্রি অফিস রয়েছে। বাংলাদেশে ১৯৮২ সালে শেরে বাংলা নগর, ঢাকায় - এর কান্ট্রি অফিস স্থাপন করা হয়।
⤇ এডিবি’র দরিদ্র্য সদস্য দেশগুলোকে নিম্ন সুদের হারে ঋণ দেয়ার উদ্দেশ্যে ১৯৭৪ সালে এশিয়ান উন্নয়ন তহবিল (Asian Development Fund) গঠন ব্যাংকটির অন্যতম বড় অর্জন।
⤇ এডিবির পলিসি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহনের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ হল - ব্যাংকটির বোর্ড অব গভর্নরস যা এর সদস্য ৬৮টি দেশের একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত।

সূত্র: ADB এর ওয়েবসাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৭৩ সালে সঠিক
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৭ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল