• অর্থ অনুসারে ‘হরিণ’ রূঢ়ি শব্দ । 'হরিণ'- ব্যুৎপত্তিগত অর্থ: 'যে হরণ করে' কিন্তু প্রচলিত অর্থ- 'পশু-বিশেষ'। তাই, ‘হরিণ’ রূঢ়ি শব্দ। ------------------- অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ ৩ ভাগে বিভক্ত। এগুলো হলো - ১.যৌগিক শব্দ, ২. রূঢ় বা রূঢ়ি শব্দ এবং ৩.যৌগরূঢ় শব্দ।
যৌগিক শব্দ: - যেসব শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাদের যৌগিক শব্দ বলে। যেমন: গায়ক, দৌহিত্র, চিকামারা, বাবুয়ানা, মধুর, কর্তব্য ইত্যাদি।
যৌগরূঢ় শব্দ: - সমাসনিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদসমূহের অনুগামি না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যৌগরূঢ় শব্দ বলে। যেমন: পঙ্কজ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।
রূঢ়ি শব্দ: - যেসব শব্দ প্রত্যয় ও উপসর্গযোগে মূল শব্দের অনুগামি না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: বাঁশি, তৈল, সন্দেশ, প্রবীণ, হরিণ, পাঞ্জাবী, হস্তী ইত্যাদি।
উংস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।