প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে কোনটি পদের প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অব্যয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: অব্যয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
পদ:
- শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন নাম হয় পদ।
প্রচলিত বাংলা ব্যাকরণে বাংলা ভাষার শব্দগুলিকে পাঁচটি শব্দশ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
এগুলো হলো:
১. বিশেষ্য
২. বিশেষণ
৩. সর্বনাম
৪. ক্রিয়া
৫. অব্যয়
তবে, আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে পদ ৮ প্রকার:
১. বিশেষ্য
২. সর্বনাম,
৩. বিশেষণ
৪. ক্রিয়া,
৫. ক্রিয়া বিশেষণ,
৬. অনুসর্গ,
৭. যোজক
৮. আবেগ।
প্রচলিত ব্যাকরণের অব্যয় কথাটিকে এই ব্যাকরণে গ্রহণ করা হয় নি, তার কারণ হল, শব্দ শ্রেণি হিসাবে অব্যয় কারক-বিভক্তি-বহুল সংস্কৃত ব্যাকরণের ধারণা।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) এবং প্রমিত বাংলা ব্যাকরণ, বাংলা একাডেমি।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন