মূল বিষয়বস্তুতে যান

সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হল -

সঠিক উত্তর

সত্যের আবিষ্কার

সঠিক উত্তর: সত্যের আবিষ্কার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১ নম্বর

 কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন মনীষীর বক্তব্য:
বহুকাল ধরে দার্শনিকগণ শিক্ষা সম্বন্ধে তাঁদের চিন্তাধারা বা মতবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু অদ্যাবধি শিক্ষার কোন সার্বজনীন সংজ্ঞা নির্ধারিত হয়নি। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কেও দার্শনিক-শিক্ষা চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে।

- গ্রীক দার্শনিক ও শিক্ষাবিদ সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হল ‘সত্যের আবিষ্কার ও মিথ্যার
অপনোদন।'

- দার্শনিক প্লেটো বলেছেন, ‘মনের ও দেহের পরিপূর্ণ উন্নতি ও বিকাশ সাধনের জন্যে প্রয়োজনীয় সবকিছুই শিক্ষার উদ্দেশ্য বলে পরিগণিত।'
 
-  এরিস্টটল অত্যন্ত দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেছেন যে, ‘ধর্মীয় অনুশাসনের অনুমোদিত
কার্যকলাপের মাধ্যমে সুখ আহরণই শিক্ষার উদ্দেশ্য।'

- চিন্তাবিদ জন লক অত্যন্ত জোরালো ভাষায় বলেছেন, “শিক্ষার উদ্দেশ্য হবে সুস্থ দেহে সুস্থ মন
প্রতিপালনের নীতিমালা আয়ত্তকরণ।'

- শিক্ষা-চিন্তাবিদ হার্বার্ট মনে করেন, ‘শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর মধ্যে সুকায়িত সম্ভাবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ এবং তার নৈতিক চরিত্রের কাঙ্ক্ষিত আত্মপ্ৰকাশ ৷’

- শিশু শিক্ষাবিদ ফ্রোয়েবেল মন্তব্য করেছেন, ‘শিক্ষার উদ্দেশ্য হবে একটি সুন্দর, বিশ্বাসযোগ্য ও পবিত্র
জীবনের উপলব্ধি।'

- শিক্ষাবিদ পার্কারের মতে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজে আত্মপ্রকাশের জন্যে যে সমস্ত গুণ নিয়ে শিক্ষার্থী পৃথিবীতে এসেছে, শিক্ষার উদ্দেশ্য হবে সে সকল গুণের পরিপূর্ণ বিকাশ সাধন ।
 
উৎস: বিএ /বিএসএস প্রোগ্রম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নিজেকে জানা
  2. মনের উন্নতি
  3. আত্মার বিকাশ
  4. সত্যের আবিষ্কার সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল