মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

কোন ভিত্তি বা মাপকাঠী অনুযায়ী এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন?

সঠিক উত্তর

সংখ্যা ও উদ্দেশ্যনীতি

সঠিক উত্তর: সংখ্যা ও উদ্দেশ্যনীতি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

 • এরিস্টটল:
→ গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল দুটি নীতি বা ভিত্তি বা মাপকাঠির সাহায্যে সরকারের শ্রেণিবিভাগ করেছেন,
যথা- (ক) সংখ্যানীতি ও (খ) লক্ষ্য বা উদ্দেশ্যনীতি।
→ সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের, কয়েকজনের এবং অনেকের শাসন এ তিন শ্রেণিতে বিভক্ত করেছেন।
→ উদ্দেশ্য নীতি অনুযায়ী তিনি সরকারকে আবার স্বাভাবিক ও বিকৃত এই দু'ভাগে বিভক্ত করেছেন।
→ তাঁর মতে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পলিটি হলো স্বাভাবিক সরকার।
→ অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র এবং গণতন্ত্র বা জনতাতন্ত্র হলো বিকৃত সরকার।
→ পলিটিকে তিনি উত্তম সরকার এবং জনতাতন্ত্রকে (গণতন্ত্রের বিকৃত রূপ) নিকৃষ্ট ও বিকৃত সরকার বলে অভিহিত করেছেন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সংখ্যানীতি
  2. উদ্দেশ্যনীতি
  3. সংখ্যা ও উদ্দেশ্যনীতি সঠিক
  4. ন্যায়নীতি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড