আবেতত্ত্ব বা আবেনোমিক্স হল জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ভাবিত একটি অর্থনৈতিক ব্যবস্থা, যা ২০১২ সালের জাপানি সাধারণ নির্বাচনে আবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর জাপানে প্রবর্তিত হয়। এই তত্ত্বের "তিনটি মূল লক্ষ্যমাত্রা" হল - ১. মুদ্রানীতি শিথিলকরণ, ২. রাজস্ব নীতির সংস্কার এবং ৩. কাঠামোগত সংস্কার।