অন্যদিকে, • ‘অক্ষির অভিমুখে’ এক কথায় বলে - প্রত্যক্ষ। • ‘অক্ষির অগোচরে’ এক কথায় বলে - পরোক্ষ।
• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: • 'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এককথায় প্রকাশ - চাক্ষুষ। • ‘সাপের খোলস’ এর এককথায় প্রকাশ - নির্মোক বা কঞ্চুক। • ‘জীবিত থেকেও যে মৃত’ এর এককথায় প্রকাশ - জীবন্মৃত। • ‘যিনি বক্তৃতা দানে পটু’ এর এককথায় প্রকাশ - বাগ্মী। • 'নষ্ট হওয়া স্বভাব যার’ এর এককথায় প্রকাশ - নশ্বর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।