অন্যদিকে, - ‘উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে’ এর এককথায় প্রকাশ - উরগ (সর্প)। - ‘ত্বরিত গমন করতে পারে যে’ এর এককথায় প্রকাশ - তুরগ (ঘোড়া)। - ‘পা দিয়ে যে চলে না’ এর এককথায় প্রকাশ - পন্নগ (সর্প)।
• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: - ‘বৃহৎ অরণ্য’ এর এককথায় প্রকাশ - অরণ্যানী। - ‘বীণার ঝঙ্কার’ এর এককথায় প্রকাশ - নিক্বণ। - ‘যে আকৃষ্ট হচ্ছে’ এর এককথায় প্রকাশ - কৃষ্যমাণ। - ‘যে দিন তিন তিথির মিলন ঘটে’ এর এককথায় প্রকাশ - ত্র্যহস্পর্শ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।