মেধাবী
Toggle menu

ক', একটি জমির মালিকানার উপর ভিত্তি করে 'খ' এর বিরুদ্ধে দখল প্রাপ্তির মোকদ্দমা দায়ের করে এবং আদালত মোকদ্দমাটি খারিজ করে দেয়। পরবর্তীতে বন্ধকগ্রহীতা হিসাবে 'ক', উক্ত সম্পত্তির দখল প্রাপ্তির জন্য 'খ' এর বিরুদ্ধে আরো একটি মোকদ্দমা দায়ের করে। এক্ষেত্রে ২য় মোকদ্দমাটি কোন নীতি অনুসারে বারিত হবে?

সঠিক উত্তর
Constructive Res judicata

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দেওয়ানি কার্যবিধির ১১ ধারায় দোবারা দোষ নীতিটি [Res Judicata] আলোচনা করা হয়েছে। রেস জুডিকাটা নীতির মূল কথা হলো এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোন বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবেনা। এই ধারায় ৬টি ব্যাখা দেয়া হয়েছে।

• ১১ ধারার ৪ নং ব্যাখায় পরোক্ষ দোবারা দোষ [constructive res judicata] আলোচনা করা হয়েছে। এই নীতি অনুসারে,
''পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষসমর্থন বা বিপক্ষের যুক্তিখণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারতো বা হওয়া উচিত ছিল, তা উক্ত মামলার প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে।''
[Any matter, which might and ought to have been made ground of defence or attack in such former suit shall be deemed to have been, matter directly and substantially in issue in such suit].

অর্থাৎ পূর্ববর্তী মামলায় যে বিষয়টি আত্মপক্ষসমর্থন বা বিপক্ষের যুক্তিখন্ডনের জন্য ব্যবহৃত হতে পারতো বা উচিত ছিল, কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে থাকে, তবে পরবর্তী মোকদ্দমায় উক্ত বিষয়ের উদ্ভব হলে পরবর্তী মোকদ্দমাটি পরোক্ষ দোষে দুষ্ট হবে।

প্রথম মামলাটি মালিকানার ভিত্তিতে দায়ের করা হয়েছিল যা আদালত খারিজ করেছে। পরবর্তীতে বন্ধকগ্রহীতা হিসাবে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে, যা প্রথম মামলায় আত্মপক্ষসমর্থনের যুক্তি হিসেবে ব্যবহৃত হতে পারতো। তাই, ২য় মোকদ্দমাটি পরোক্ষ দোবারা দোষ/পরোক্ষ রেস জুডিকাটা দ্বারা বারিত হবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

Res sub-judice
Constructive Res judicata সঠিক
Constructive Res sub-judice
কোনো নীতি অনুসারেই বারিত হবে না

প্রশ্ন তথ্য

বিষয়
আইন
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড