মেধাবী
Toggle menu

কোন চিহ্নটি হঠাৎ সরে যাওয়া ও বিস্তার বোঝাতে ব্যবহৃত হয়?

সঠিক উত্তর
ড্যাশ (_)

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘ড্যাশ’ কথাটিতে আছে হঠাৎ সরে যাওয়ার ইঙ্গিত। কোনো কথায় দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। এবং বাক্য অসম্পূর্ণ থাকলে সেক্ষেত্রে বাক্যের শেষে ড্যাশ চিহ্নটি ব্যবহৃত হয়।
যেমন:
- বার্ধক্য তাহাই-- যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- “বাবা গর্জিয়া উঠিলেন, “বটে রে--”

অন্যদিকে,
• কমা, কোলন, হাইফেন  এগুলো ছেদ বা অঙ্গচ্ছেদবাচক চিহ্ন।
• বাক্যের শেষ বা ইতি বোঝাতে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়।
• সেমিকোলন হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত এক ধরণের বাক্যান্তর্গত চিহ্ন। সেমিকোলনের বিরামের সময় ১ সেকেন্ডের দ্বিগুণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ড্যাশ (_) সঠিক
সেমিকোলন (;)
দাড়ি (।)
কোলন (:)

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড