মূল বিষয়বস্তুতে যান

কোন শাসনকর্তা ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন?

সঠিক উত্তর

গ) ইলিয়াস শাহ

সঠিক উত্তর: গ) ইলিয়াস শাহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ইলিয়াস শাহের সিংহাসন লাভ ও রাজ্য বিস্তার
⇨ ইলিয়াস শাহ ইরানের অধিবাসী ছিলেন। ইলিয়াস শাহ কীভাবে ভারতীয় উপমহাদেশে আসেন তার কোনো বিবরণ পাওয়া
যায় না।
⇨ ইলিয়াস লখনৌতির শাসনকর্তা আলী মুবারকের ধাত্রীমাতার পুত্র ছিলেন। পরে আলী মুবারক বাংলাদেশে চলে আসেন এবং অল্প দিনের মধ্যেই লখনৌতির শাসনকর্তা কদর খানের প্রধান সেনাপতি হন।  
⇨ কদর খান নিহত হওয়ার পর আলী মুবারক লখনৌতিতে ক্ষমতা দখল করেন এবং ইলিয়াস বাংলাদেশে এসে আলী মুবারকের অধীনে উচ্চ পদে কাজ করেন।
⇨ ১৩৪২ খ্রিস্টাব্দে ইলিয়াস আলী মুবারককে হত্যা করে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন। 
⇨ ইলিয়াস শাহ ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাও অধিকার করে সারা বাংলাদেশের সুলতান হন। তাঁর পূর্বে আর কোনো সুলতান এ গৌরব অর্জন করতে পারেননি।
⇨ তাই ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ ও ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত করেন। 

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক) আলী মুবারক
  2. খ) আলাউদ্দীন হোসেন শাহ
  3. গ) ইলিয়াস শাহ সঠিক
  4. ঘ) ফিরোজ শাহ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল