মূল বিষয়বস্তুতে যান

একজন পুলিশ ১২০ মিটার দূর থেকে এক চোরকে দেখতে পেয়ে ধরার জন্য ছুটতে শুরু করল। ঠিক সেই সময়েই চোরটিও বাঁচার জন্য দৌড়াতে শুরু করল। যদি চোরের গতিবেগ ১০ কি.মি./ঘণ্টা এবং পুলিশের গতিবেগ ১২ কি.মি./ঘণ্টা হয় তাহলে ধরা পড়ার পূর্বে চোরটি কতদূর যাবে?

সঠিক উত্তর

৬০০ মিটার

সঠিক উত্তর: ৬০০ মিটার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: একজন পুলিশ ১২০ মিটার দূর থেকে এক চোরকে দেখতে পেয়ে ধরার জন্য ছুটতে শুরু করল। ঠিক সেই সময়েই চোরটিও বাঁচার জন্য দৌড়াতে শুরু করল। যদি চোরের গতিবেগ ১০ কি.মি./ঘণ্টা এবং পুলিশের গতিবেগ ১২ কি.মি./ঘণ্টা হয় তাহলে ধরা পড়ার পূর্বে চোরটি কতদূর যাবে?

সমাধান:
চোর ও পুলিশের মধ্যে প্রাথমিক দূরত্ব = ১২০ মিটার

চোরের সাপেক্ষে পুলিশের আপেক্ষিক বেগ = (১২ - ১০) কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা
= (২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০/৩৬ মিটার/সেকেন্ড
= ৫/৯ মিটার/সেকেন্ড

∴ পুলিশ চোরকে ধরতে চাইলে ৫/৯ মিটার/সেকেন্ড আপেক্ষিক বেগে ১২০ মিটার দূরত্ব যেতে হবে।

৫/৯ মিটার/সেকেন্ড বেগে ১২০ মিটার দূরত্ব যেতে পুলিশের সময় লাগে = (১২০ × ৯)/৫ = ২১৬ সেকেন্ড

যেহেতু চোর এবং পুলিশ দুজনেই একসঙ্গে দৌড়াতে শুরু করে তাই চোরটিও ধরা পড়ার আগে ২১৬ সেকেন্ড ধরে দৌড়াবে ।

চোরের গতিবেগ = ১০ কি.মি./ঘণ্টা
= (১০ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২৫/৯ মিটার/সেকেন্ড

∴ ধরা পড়ার পূর্বে ২১৬ সেকেন্ডে চোরটি যাবে = (২৫/৯)× ২১৬ মিটার = ৬০০ মিটার

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৩০০ মিটার
  2. ৪৫০ মিটার
  3. ৬০০ মিটার সঠিক
  4. ৫৫০ মিটার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল