দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে----
সঠিক উত্তর
সঠিক উত্তর: কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশে বা The Representation of the Peoples Order 1972 (RPO) - এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত বিধিমালার ১২ (১) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য যোগ্যতা হলাে: - দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। - কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- নির্বাচন কমিশনের অনুতিক্রমে প্রার্থী হতে পারবেন
- আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না সঠিক
প্রশ্ন তথ্য
- বিষয়
- আইন
- শ্রেণী
- বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক, চাকুরী প্রস্তুতি - মন্ত্রণালয় - শিক্ষা, চাকুরী প্রস্তুতি - মন্ত্রণালয়, চাকুরী প্রস্তুতি - অন্যান্য (সরকারী) - বিজেএস
- মার্ক
- 1.00