মূল বিষয়বস্তুতে যান

মধ্যযুগের কোন সাহিত্যিক 'গদা- মল্লিকা' কাব্যটি রচনা করেছেন?

সঠিক উত্তর

শেখ সাদী

সঠিক উত্তর: শেখ সাদী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শেখ সাদী: 
- কবি শেখ সাদী ত্রিপুরার অধিবাসী ছিলেন।
- তিনি ১৭১৫ সালে 'গদা- মল্লিকা' কাব্য রচনা করেন। 
- কাব্যটি উপাখ্যান হলেও এতে প্রশ্নোত্তরচ্ছলে নানারকম তত্ত্ব ব্যক্ত হয়েছে।
- রোমান্সের মোড়কে এখানে ধর্মকথা বর্ণিত হয়েছে।

• কাব্যের গল্পটি নিম্নরূপ: 
- রুম-রাজকুমারী মল্লিকা প্রতিজ্ঞা করেছিল যে, তার এক হাজার প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই সে পতিত্বে বরণ করবে।
- তাকে বিয়ে করার লোভে অনেক রাজকুমার এল, কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারল না।
- রাজকুমারী তাদের বন্দী করে রাখল ।
- অবশেষে তুরস্ক দেশ থেকে আবদুল হালীম নামে একজন ‘গদা’ বা দরবেশ এসে সকল প্রশ্নের উত্তর দিলেন এবং রাজকুমারী মল্লিকাকে বিয়ে করে বহুদিন রুম রাজসিংহাসনে বসে সুখে রাজ্য শাসন করলেন।
- এই কাব্যে রাজকুমারী ভাবী বরের বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য প্রশ্ন করেছিল। রোমান্সের মোড়কে এখানে ধর্মকথা বর্ণিত হয়েছে।

কলি যুগের লক্ষণ সম্পর্কে মল্লিকার প্রশ্নের উত্তরে গদা বলেন :
লোকে মিছাকথা কইব দিনে চারিশত বার
বে-ঈমান হৈব লোক সংসার মাঝার।
অকুলীন কুলীন হৈব কুলীন হৈব হীন
চোর উজ্জ্বল রৈব সাধু হৈব মলিন ।

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শেখ সাদী সঠিক
  2. কাজী শেখ মনসুর
  3. মীর মুহম্মদ শফী
  4. শেখ চান্দ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল