Computer Network:- একটি কম্পিউটার নেটওয়ার্ক হল আন্তঃসংযুক্ত কম্পিউটারগুলির একটি সেট যা তথ্য শেয়ার করার জন্য এবং একে অপরের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়।
- কম্পিউটার নেটওয়ার্ক আন্তঃসংযুক্ত সিস্টেম কম্পিউটারগুলির নিজেদের মধ্যে ডেটা বিনিময় করার কাজ করে।
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয় । যথা:
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN).
PAN(Personal Area Network):- কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে PAN বলে।
- এর পরিসীমা সাধারণত ১০ মিটার, ক্ষেত্রবিশেষে ২০ মিটার পর্যন্ত হতে পারে।
- IEEE 802.15 দ্বারা PAN নির্ধারিত হয়ে থাকে।
PAN এর উদাহরণ হল:
- Bluetooth এর মাধ্যম Laptop কে Smartphone এর সাথে Connect করা।
- বিভিন্ন Smart devices এর মধ্যে Wireless Communication.
LAN (Local Area Network):- সাধারণত 1Km বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোন ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে LAN বলে।
- এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ভিত্তিতে নির্মিত।
LAN এর উদাহরণ হল:
- Office network যেখানে Computers, Printers এবং Servers- Interconnected থাকে।
- Home network যেখানে Computers, Smart TVs এবং অন্যান্য Device Interconnected থাকে।
MAN (Metropoliton Area network)- যখন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার বা তাদের দ্বারা গঠিত LAN কে নিয়ে নেটওয়ার্ক কে MAN বলে।
- এর বিস্তৃতি ১০ কিলোমিটার ধরা হয়।
MAN এর উদাহরণ হল:
-
University campus network বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং কে Connect করে।
-
কোন শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক।
WAN (Wide Area Network):- বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে।
WAN এর উদাহরণ হল:
- একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন দেশের অফিস সমূহ Connected থাকে।
- বিভিন্ন দেশের গবেষণা সংস্থা সমূহ WAN দ্বারা যুক্ত থাকতে পারে।
উৎস: ১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।২) International Journal of Communication Systems.