মেধাবী
Toggle menu

নিচের কোন পদার্থের প্রতি চুম্বকের কোনো আকর্ষণ নেই?

সঠিক উত্তর
অ্যালুমিনিয়াম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, তাদেরকে চৌম্বক পদার্থ বলে। 
- বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। 
- ফেরো শব্দটির অর্থ লোহা। 

চৌম্বক পদার্থের উদাহরণ:
- লোহা,
- ইস্পাত,

- নিকেল,
- কোবাল্ট ইত্যাদি। 

অচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না, তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। 

অচৌম্বক পদার্থের উদাহরণ:
- সোনা,
- রূপা,
- তামা,
- পিতল,
- অ্যালুমিনিয়াম,
- দস্তা,
- টিন,
- কাঠ,
- কাগজ,
- প্লাস্টিক,
- রাবার ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অ্যালুমিনিয়াম সঠিক
কোবাল্ট
লোহা
ইস্পাত

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড