• সুনীতিকুমার চট্টোপাধ্যায়: - তিনি ছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী। - ১৮৯০ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে তাঁর জন্ম। - ভাষা বিষয়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হলো ‘অরিজিন এণ্ড ডেভলেপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’। - শেষের কবিতা উপন্যাসে সুনীতিকুমারের স্বীকৃতি আছে। - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে 'ভাষাচার্য' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। - ১৯৭৭ সালের ২৯ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ: - বেঙ্গলি ফোনেটিক রিডার্স, - বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, - সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, - ল্যাঙ্গুয়েজ এণ্ড লিটারেচর অফ মডার্ন ইন্ডিয়া।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।