মেধাবী
Toggle menu

কোন বিখ্যাত কবি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন?

সঠিক উত্তর
অমিয় চক্রবর্তী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- কবি, গবেষক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী এর জন্ম ১০ এপ্রিল, ১৯০১ শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ।
- অমিয় চক্রবর্তী পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সাহিত্যে এম.এ ডিগ্রি লাভ (১৯২৬) করেন।
- পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)।
- তিনি ১৯৩৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে যোগ দেন এবং ১৯৩৭ সালে সে বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন।
- অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫।
- তাঁর প্রথম প্রকাশিত বই কবিতাবলী (১৯২৪-২৫)।
- তাঁর অন্যান্য গ্রন্থ:
উপহার (১৯২৭),
খসড়া (১৯৩৮),
এক মুঠো (১৯৩৯),
মাটির দেয়াল (১৯৪২),
অভিজ্ঞান
বসন্ত (১৯৪৩),
পারাপার (১৯৫৩),
পালাবদল (১৯৫৫),
ঘরে ফেরার দিন (১৯৬১),
হারানো অর্কিড (১৯৬৬),
পুষ্পিত ইমেজ (১৯৬৭),
অমরাবতী (১৯৭২),
অনিঃশেষ (১৯৭৬),
নতুন কবিতা (১৯৮০),
চলো যাই (১৯৬২),
সাম্প্রতিক (১৯৬৩)।
- তাছাড়া ইংরেজি ভাষায় রচিত তাঁর ৯টি বই রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড: সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অন্নদাশঙ্কর রায়
অমিয় চক্রবর্তী সঠিক
জীবনানন্দ দাশ
সুধীীন্দ্রনাথ দত্ত

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড