মূল বিষয়বস্তুতে যান

A computer on the internet that uses HTTP protocol is known as:

সঠিক উত্তর

Web Server

সঠিক উত্তর: Web Server

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আই সি টি ১ নম্বর

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সঠিক উত্তর: খ) Web Server

• Web Server:
- ইন্টারনেটে যে কম্পিউটার বা সিস্টেম HTTP (HyperText Transfer Protocol) ব্যবহার করে ওয়েব পেজ বা ওয়েব কনটেন্ট সরবরাহ করে, তাকে Web Server বলা হয়।

- যখন আমরা ব্রাউজারে কোনো ওয়েবসাইট খুলি (যেমন: google.com), তখন আমাদের অনুরোধ HTTP প্রোটোকলের মাধ্যমে Web Server-এ পৌঁছে এবং সার্ভার আমাদেরকে ওয়েবপেজ পাঠিয়ে দেয়।
- উদাহরণ: Apache, Nginx, IIS ইত্যাদি সফটওয়্যার চালিত কম্পিউটারগুলো Web Server হিসেবে কাজ করে।

• HTTP:
• HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন 'টিম বার্নার্স-লি (Tim Berners Lee) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

অন্যান্য অপশন:
- LAN (Local Area Network): এটি একটি নির্দিষ্ট ছোট এলাকার নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা, কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোটোকল নয়।
- WAP (Wireless Application Protocol): এটি মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের একটি প্রোটোকল, কোনো সার্ভার বা কম্পিউটার নয়।
- WAN (Wide Area Network): এটি একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. LAN
  2. Web Server সঠিক
  3. WAP
  4. WAN

প্রশ্ন তথ্য

বিষয়
আই সি টি
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

আই সি টি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  2. 2কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  3. 3

    ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

  4. 4

    নিচের কোনটি multi-tasking operation system নয়?

  5. 5

    ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by___

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল