মেধাবী
Toggle menu

মহাদেশীয় ভূ-ত্বকের গাঠনিক উপাদানের মধ্যে কোন উপাদানের প্রাধান্য বেশি?

সঠিক উত্তর
অক্সিজেন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মহাদেশের তলদেশের ভূ-ত্বক মহাদেশীয় ভূ-ত্বক ও মহাসাগরের তলদেশের ভূ-ত্বক মহাসাগরীয় ভূ-ত্বক নামে পরিচিত।
• মহাদেশীয় ভূ-ত্বকের গাঠনিক উপাদানগুলোর মধ্যে সিলিকন (Si) ও অ্যালুমিনিয়ামের (Al) প্রাধান্য থাকায় এই স্তরকে সিয়াল স্তর নামে অভিহিত করা হয়।
• সিয়াল স্তরের নীচের অংশ অপেক্ষকৃত ভারী স্তরটি নাম সিমা স্তর। এই স্তরটি সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ স্তর।

• ভূ-ত্বক গঠনকারী উপাদানসমূহের মধ্যে মোট ১৫টি উপাদান দ্বারা ভূ-ত্বকের শতকরা ৯৯ ভাগের অধিক অংশ গঠিত।

ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ - ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ - ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ - ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ - ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ - ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ - ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ - ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ - ২.১%।

এ পর্যন্ত বিজ্ঞানীগণ ভূ-ত্বক গঠনকারী মোট ১০৫টি মৌলিক উপাদান আবিষ্কার করেছেন।

[বইয়ে এই প্রশ্নটি হুবুহ প্রশ্ন আছে, তবে সিলিকন ভুল উত্তর। সঠিক উত্তর হবে অক্সিজেন]

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সিলিকন
ম্যাগনেশিয়াম
অক্সিজেন সঠিক
পটাসিয়াম

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড