মূল বিষয়বস্তুতে যান

রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কোন কবিতাগ্রন্থটি পাঠ করে তাঁর কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলেছেন?

সঠিক উত্তর

ধূসর পাণ্ডুলিপি

সঠিক উত্তর: ধূসর পাণ্ডুলিপি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগ্রন্থ:
• ‘ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬) জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ।
• এই কবিতাগুলির মধ্যে জীবনানন্দীয় কাব্যের নিজস্ব বিষয়, ছন্দভঙ্গি, ভাষা, প্রতিমা সমস্ত বৈশিষ্ট্যই স্পষ্ট প্রকাশিত।
• এ কাব্যগ্রন্থের মাধ্যমেই আধুনিক বাংলা কাব্যাঙ্গনে জীবনানন্দের প্রতিষ্ঠা নিশ্চিত হতে থাকে।
• রবীন্দ্রনাথ ঠাকুর 'ধূসর পাণ্ডুলিপি' কবিতাগ্রন্থটি পাঠ করে তাঁর কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলেছেন।

⇒ জীবনানন্দ দাশ:

- তিনি ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রুপসী বাংলার কবি প্রভৃতি বিশেষণে পরিচিত।
- তিনি ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তিনি ‘দৈনিক স্বরাজ’ পত্রিকার সাহিত্যপাতা সম্পাদনা করেছিলেন।

• তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’।
• তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।

⇒ তাঁর রচিত কাব্যগ্রন্থগুলি:
• ঝরাপালক,
• ধূসর পাণ্ডুলিপি,
• বনলতা সেন,
• মহাপৃথিবী,
• সাতটি তারার তিমির,
• রূপসী বাংলা,
• বেলা অবেলা কালবেলা।
- 'রূপসী বাংলা' ও 'বেলা অবেলা কালবেলা' কাব্যদুটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
⇒ ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ঝরাপালক
  2. ধূসর পাণ্ডুলিপি সঠিক
  3. বনলতা সেন
  4. রূপসী বাংলা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল