এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্নটি হওয়া উচিত ছিল, স্রোতের বেগ কত অথবা স্রোতের অনুকূলে/প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কত?
প্রশ্নে ভাষাগত ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
---------------------------
প্রশ্ন: একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কি.মি. যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কি.মি. যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। নৌকার কার্যকরী বেগ কত?
সমাধান:
নৌকাটি স্থির পানিতে ৬ কি.মি. যায় ১ ঘণ্টায়
স্রোতের প্রতিকূলে ৬ কি.মি. যায় = ১ × ৩= ৩ ঘণ্টায়
প্রশ্নমতে,
স্রোতের প্রতিকূলে ৩ ঘণ্টায় যায় = ৬ কি.মি.
∴ স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় যায় = ৬/৩ = ২ কি.মি.
স্রোতের প্রতিকূলে,
নৌকার কার্যকরী বেগ = নৌকার প্রকৃত বেগ – স্রোতের বেগ
∴ স্রোতের বেগ = নৌকার প্রকৃত বেগ – নৌকার কার্যকরী বেগ
= (৬ – ২) কি.মি.
= ৪ কি.মি.
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড