মূল বিষয়বস্তুতে যান

A নল ১০ মিনিটে ট্যাঙ্কের ২/৭ অংশ পূর্ণ করে, B নল ৩০ মিনিটে ৩/৮ অংশ খালি করে। ট্যাঙ্ক খালি থাকলে দুটি নল একসাথে খুলে দিলে পূর্ণ হতে কত সময় লাগবে?

সঠিক উত্তর

৫৬০/৯ মিনিট

সঠিক উত্তর: ৫৬০/৯ মিনিট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: A নল ১০ মিনিটে ট্যাঙ্কের ২/৭ অংশ পূর্ণ করে, B নল ৩০ মিনিটে ৩/৮ অংশ খালি করে। ট্যাঙ্ক খালি থাকলে দুটি নল একসাথে খুলে দিলে পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
A নল ১০ মিনিটে ট্যাঙ্কের ২/৭ অংশ পূর্ণ করে।
১ মিনিটে পূর্ণ করে = ২ / ( ৭×১০ ) = ১/৩৫ অংশ
আবার,
B নল ৩০ মিনিটে ৩/৮ অংশ খালি করে।
১ মিনিটে খালি করে = ৩ / ( ৮ × ৩০ ) = ১/৮০ অংশ

দুইটি নল একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হবে = ( ১/৩৫ ) - ( ১/৮০ ) = ( ১৬ - ৭) /৫৬০ = ৯/৫৬০ অংশ

তাহলে,
৯/৫৬০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১ × ( ৫৬০/৯ ) মিনিটে
= ৫৬০/৯ মিনিটে

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৫৪০/৮ মিনিট
  2. ৫৯০/৯ মিনিট
  3. ৫৬০/৯ মিনিট সঠিক
  4. ৫৫০/৮ মিনিট

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

  2. 2

    Which of the following pair is similar in relationship to GOGGLES: EYES::?

  3. 3দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  4. 4একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  5. 5৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল