মূল বিষয়বস্তুতে যান

একটি ট্যাংক ৫ ঘণ্টায় তিনটি পাইপ A, B এবং C দ্বারা পূর্ণ হয়। পাইপ C, B এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে এবং B, A এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে। তাহলে পাইপ A একা ট্যাংকটি পূর্ণ করতে কত সময় নিবে?

সঠিক উত্তর

৩৫ ঘণ্টা

সঠিক উত্তর: ৩৫ ঘণ্টা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: একটি ট্যাংক ৫ ঘণ্টায় তিনটি পাইপ A, B এবং C দ্বারা পূর্ণ হয়। C পাইপ B এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে এবং B, A এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে। তাহলে A পাইপ একা ট্যাংকটি পূর্ণ করতে কত সময় নিবে?

সমাধান:
দেওয়া আছে,
B, A এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে এবং C পাইপ B এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে।

মনে করি,
A পাইপ একা ট্যাংকটি পূর্ণ করতে x সময় নিবে
তাহলে A পাইপ ১ ঘণ্টা সময়ে ট্যাংকটির পূর্ণ করে = ১/x অংশ

অনুরূপভাবে,
B পাইপ দ্বারা পূর্ণ হয় A পাইপ এর দ্বিগুণ অর্থাৎ ২/x অংশ

আবার, C পাইপ দ্বারা পূর্ণ হয় B পাইপ এর দ্বিগুণ অর্থাৎ ৪/x অংশ

এখন তিনটি পাইপ দ্বারা ট্যাংকটি পূর্ণ হয় ৫ ঘণ্টায়
তাহলে ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৫ অংশ

প্রশ্নমতে,
(১/x) + (২/x) + (৪/x) = ১/৫
বা, (১ + ২ + ৪)/x = ১/৫
বা, ৭/x = ১/৫
বা, x = ৫ × ৭ = ৩৫

অর্থাৎ A পাইপ একা ট্যাংকটি পূর্ণ করতে ৩৫ ঘণ্টা সময় নিবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৩২ ঘণ্টা
  2. ৩৫ ঘণ্টা সঠিক
  3. ৪০ ঘণ্টা
  4. ৩৮ ঘণ্টা

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

  2. 2

    Which of the following pair is similar in relationship to GOGGLES: EYES::?

  3. 3দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  4. 4একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  5. 5৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল