মূল বিষয়বস্তুতে যান

৮০৮০ মাইক্রোপ্রসেসর সর্বাধিক কতটুকু মেমোরি অ্যাড্রেস করতে সক্ষম?

সঠিক উত্তর

64 KB

সঠিক উত্তর: 64 KB

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ৮০৮০ মাইক্রোপ্রসেসর একটি ১৬-বিট অ্যাড্রেস বাস ব্যবহার করে, যার মাধ্যমে সর্বাধিক 64 KB (65536 বাইট) পর্যন্ত মেমোরি অ্যাড্রেস করতে পারে। একটি ১৬-বিট অ্যাড্রেস বাসের কারণে এটি 216 = 65536টি আলাদা মেমোরি লোকেশন অ্যাড্রেস করতে পারে। প্রতিটি মেমোরি লোকেশন ১ বাইট ধারণ করতে পারে, তাই মোট 64 KB মেমোরি ব্যবহার সম্ভব। এটি ৮-বিটের ডেটা বাস সমর্থন করে, অর্থাৎ একসাথে ৮-বিট ডেটা প্রক্রিয়াজাত করতে পারে। ৮০৮০ ছিল প্রথম দিককার জনপ্রিয় মাইক্রোপ্রসেসরগুলোর একটি, যা ছোট কম্পিউটার ও এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হতো।- সঠিক উত্তর: খ) 64 KB • মাইক্রোপ্রসেসর:- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। - বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। • ৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৪০০৪, ৪০৪০।• ৮ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০০৮, ৮০৮০।• ১৬ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬।• ৬৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: Intel Core i3, Core i5,Core i7, Intel Itanium.উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. 1 KB
  2. 64 KB সঠিক
  3. 16 KB
  4. কোনোটি নয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল