মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

৮ বছর আগে A এবং B-এর বয়সের অনুপাত ছিল ৫ ∶ ৭। এখন থেকে ৮ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৯ ∶ ১১। যদি C -এর বর্তমান বয়স B -এর থেকে ১৩ বছর কম হয় এবং D -এর বর্তমান বয়স A -এর বয়সের তুলনায় ৮ বছর কম হয়, তাহলে C এবং D -এর বর্তমান বয়সের যোগফল কত?

সঠিক উত্তর

৪৩ বছর

সঠিক উত্তর: ৪৩ বছর

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: ৮ বছর আগে A এবং B-এর বয়সের অনুপাত ছিল ৫ ∶ ৭। এখন থেকে ৮ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৯ ∶ ১১। যদি C -এর বর্তমান বয়স B -এর থেকে ১৩ বছর কম হয় এবং D -এর বর্তমান বয়স A -এর বয়সের তুলনায় ৮ বছর কম হয়, তাহলে C এবং D -এর বর্তমান বয়সের যোগফল কত?

সমাধান:
৮ বছর আগে A এবং B এর বয়সের অনুপাত = ৫ ∶ ৭
বর্তমান থেকে ৮ বছর পরের অনুপাত = ৯ ∶ ১১
C-এর বর্তমান বয়স = B-এর বয়স - ১৩ বছর
D-এর বর্তমান বয়স = A-এর বয়স - ৮ বছর

মনে করি,
আট বছর আগে A এবং B এর বয়স হল "৫a" এবং "৭a"
বর্তমান থেকে ৮ বছর পর A এবং B এর বয়স = (৫a + ১৬) এবং (৭a + ১৬)

প্রশ্নমতে,
(৫a + ১৬)/(৭a + ১৬) = ৯/১১
বা, ৫৫a + ১৭৬ = ৬৩a + ১৪৪
বা, ৬৩a - ৫৫a = ১৭৬ - ১৪৪
বা, ৮a = ৩২
∴ a = ৪

∴ A এর বর্তমান বয়স = (৫a + ৮) = (৫ × ৪ + ৮) = ২৮ বছর
D এর বর্তমান বয়স = ২৮ - ৮ = ২০ বছর

∴ B এর বর্তমান বয়স = (৭a + ৮) = (৭ × ৪ + ৮) = ৩৬ বছর।
C এর বর্তমান বয়স = ৩৬ - ১৩ = ২৩ বছর

∴ C এবং D এর বর্তমান বয়সের যোগফল = ২০ + ২৩ = ৪৩ বছর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৫৫ বছর
  2. ৪৭ বছর
  3. ৫৩ বছর
  4. ৪৩ বছর সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড