মেধাবী
Toggle menu

৬ দিনব্যাপী স্থায়ী আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় কত সালে?

সঠিক উত্তর
১৯৬৭

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

▪ এ পর্যন্ত আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় ৪ বার। ▪ প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৭-৪৮ সালে। ▪ দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে। ▪ তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে। ▪ চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধ▪ যুদ্ধ সংঘটনকাল: ৫ জুন - ১০ জুন, ১৯৬৭ সাল। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।▪ বিবাদমান পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর, সিরিয়া ও জর্ডান।▪ ফলাফল - সকল ফ্রন্টে ইসরায়েল বিজয়ী। ▪ বেশ কয়েকটি সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৬৭ সালে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলে রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। ▪ ইসরায়েল অতর্কিত হামলা করে মিশরের প্রায় ৯০ শতাংশ বিমান ধ্বংস করে দেয় এবং মধ্যপ্রাচ্যের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মিশর ও জর্ডানের নিয়ন্ত্রণ থেকে গাজা উপত্যকা ও পশ্চিমতীরসহ অনেক অঞ্চল দখল করে নেয়।▪ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহবানে ১৯৬৭ সালের ৭ জুন ইসরায়েল জর্ডান, ৮ জুন মিশর ও ১০ জুন সিরিয়া অস্ত্রবিরতিতে যায়।▪ জাতিসংঘের হস্তক্ষেপে ১৯৬৭ সালের ১০ জুন যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ সমাপ্ত হয়। প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েলের সীমান্ত “গ্রীন লাইন” বিলুপ্ত হয় এবং নতুন সীমানা নির্ধারিত হয়। তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৭৩
১৯৫৬
১৯৬৭ সঠিক
১৯৪৮

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড