একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪০০ বর্গমিটার
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪০০ বর্গমিটার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?
সমাধান:
ধরি
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = x মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (একবাহু)২ বর্গ একক
= (x)২ বর্গ মিটার
∴ রাস্তা সহ বর্গাকার মাঠ এক বাহুর দৈর্ঘ্য = (x + ৫ + ৫) মিটার
= (x + ১০) মিটার
রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (x + ১০)২ বর্গ একক
প্রশ্নমতে,
(x + ১০)২ - (x)২ = ৫০০
⇒ x২ + ২০x + ১০০ - x২ = ৫০০
⇒ ২০x + ১০০ = ৫০০
⇒ ২০x = ৪০০
⇒ x = ৪০০/২০
∴ x = ২০
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (২০)২ বর্গ মিটার
= ৪০০ বর্গ মিটার
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন