মেধাবী
Toggle menu

প্রতি ৪° দ্রাঘিমান্তরে মোট সময়ের পার্থক্য কত?

সঠিক উত্তর
১৬ মিনিট

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[প্রতি ১° দ্রাঘিমান্তরে মোট সময়ের পার্থক্য ৪ মিনিট, তাহলে প্রতি ৪° দ্রাঘিমান্তরে মোট সময়ের পার্থক্য হবে ৪ × ৪ = ১৬ মিনিট]• দ্রাঘিমা নির্ণয় পদ্ধতি: - দ্রাঘিমা নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে। যথা-১. স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা কোনো স্থানে মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করলে সময় হবে দুপুর ১২ টা। - এক্ষেত্রে, ঐ স্থানের সময়কে ভিত্তি করে প্রতিটি দ্রাঘিমার মধ্যকার দূরত্বকে ৪ মিনিট সময়ের পার্থক্য হিসেব করে দ্রাঘিমা নির্ণয় করা যায়।- উদাহরণ: ক ও খ স্থানের মধ্যে সময়ের পার্থক্য ৪ মিনিট হলে, ক স্থানে যখন দুপুর ১২টা, তখন ক স্থানের পূর্বদিকে অবস্থিত খ স্থানের সময় হবে দুপুর ১২টা ৪ মিনিট। এক্ষেত্রে যদি ক স্থানের দ্রাঘিমার মান ১০° পূর্ব ধরে নেয়া হয়, তবে খ স্থানের দ্রাঘিমার মান হবে ১১° পূর্ব।২. গ্রীনিচ সময়ের ভিত্তিতে:- গ্রীনিচ মান মন্দির বরাবর যে কল্পিত দ্রাঘিমারেখা রয়েছে সেটির মান (০°) ধরা হয়। - উদাহরণ: গ্রীনিচের সময় সকাল ৬টা হয় ও গ্রীনিচের পূর্বদিকে অপর একটি স্থানের (ক স্থান) সময় সকাল ৮টা। এক্ষেত্রে ক স্থানের দ্রাঘিমার মান হবে ৩০° পূর্ব দ্রাঘিমা (সকাল ৮টা - সকাল ৬টা = ২ ঘন্টা বা ১২০ মিনিট)। - প্রতি ১° দ্রাঘিমান্তরে ৪ মিনিট সময়ের পার্থক্য হয় এবং গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে।- সেক্ষেত্রে, ক স্থানে সকাল ৬টা হলে, খ স্থানে সময় হবে ৮টা। - অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে। উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

১ মিনিট
৪ মিনিট
৮ মিনিট
১৬ মিনিট সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড