• যোজক: পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। যেমন - এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি।
• বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা যায়: ১. সাধারন যোজক: নজরুল ও পাভেল এই কাজটি করেছে। ২. বিকল্প যোজক: লাল বা নীল শাড়িটা আনো। ৩. বিরোধ যোজক: তাকে আসতে বললাম, তবু এলো না । ৪. কারণ যোজক: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে। ৫. সাপেক্ষ যোজক: যদি রোদ ওঠে, তবে বাইরে যাব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।