মেধাবী
Toggle menu

'নেকড়ে অরণ্য' কার রচিত উপন্যাস?

সঠিক উত্তর
শওকত ওসমান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়। তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। বিদেশি ভাষার অনেক উপন্যাস, ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
- তাঁর রচিত উপন্যাস -
জননী (১৯৫৮) (প্রথম উপন্যাস)
ক্রীতদাসের হাসি (১৯৬২)
সমাগম (১৯৬৭)
চৌরসন্ধি (১৯৬৮)
রাজা উপাখ্যান (১৯৭১)
জাহান্নম হইতে বিদায় (১৯৭১)
দুই সৈনিক (১৯৭৩)
নেকড়ে অরণ্য (১৯৭৩)
পতঙ্গ পিঞ্জর (১৯৮৩)
আর্তনাদ (১৯৮৫)
রাজপুরুষ (১৯৯২)
জলাঙ্গী (১৯৭৬)
তোলপাড়

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
জাহান্নাম হইতে বিদায়
দুই সৈনিক
নেকড়ে অরণ্য
জলাঙ্গী

তাঁর রচিত নাটক
আমলার মামলা (১৯৪৯)
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০)
তস্কর ও লস্কর
কাঁকর মনি
বাগদাদের কবি(১৩৫৯)

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ
ওটেন সাহেবের বাংলো (১৯৪৪)
মস্কুইটো ফোন (১৯৫৭)
ক্ষুদে সোশালিস্ট (১৯৭৩)
পঞ্চসঙ্গী (১৯৮৭)
উৎস: সাহিত্যপাঠ, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণি, বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শওকত ওসমান সঠিক
কাজীম আল কোরায়েশি
আবুল ফজল
আবু জাফর শামসুদ্দিন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড