মূল বিষয়বস্তুতে যান

‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ - বাক্যটি কার সৃষ্টি?

সঠিক উত্তর

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• পালামৌ:
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বোত্তম সাহিত্যকর্ম হলো পালামৌ।
- এটি একটি ভ্রমণকাহিনি।
- ১২৮৭ থেকে ১২৮৯ বঙ্গাব্দের ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম এই ভ্রমণকাহিনি প্রকাশ হয়।
- ছোটনাগপুরের আদিম গিরিদরী অরণ্যানী ও আরণ্যক পশু ও মানব লেখকের বর্ণনাগুণে উচ্চ সাহিত্যমূল্য লাভ করে।
- ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ - এই গ্রন্থের যুগোত্তীর্ণ বাক্য। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এই একটি বাক্য সৃষ্টি করেই স্মরণীয় হয়ে থাকবেন।
- বাংলা ভাষায় সাহিত্য পদবাচ্য ভ্রমণকাহিনী হিসেবে পালামৌই প্রথম।
- কথিত হয় যে, রবীন্দ্রনাথ ঠাকুর এটি পাঠ করে ভ্রমণে উৎসাহিত হয়েছিলেন।

• সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন সাংবাদিক, লেখক, পন্ডিত।
- পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তাঁর জন্ম।
- পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পূর্ববর্তী স্বদেশী ডেপুটি ম্যাজিস্ট্রেটদের একজন।
- একজন স্বশিক্ষিত ব্যক্তি হিসেবে তিনি ইংরেজি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও আইনে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন।
- প্রতিভার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করে।
- তাঁর অনুজ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।
- তিনি বাংলা সাপ্তাহিক পত্রিকা ‘ভ্রমর’ সম্পাদনা করেন। অতঃপর তিনি ‘বঙ্গদর্শন’- এর সম্পাদক হিসেবে যোগ দেন।
- তিনি 'Bengal Ryots: Their Rights and Liabilities' (১৮৬৪) গ্রন্থ লিখে প্রথম খ্যাতি অর্জন করেন।

তাঁর রচিত উপন্যাসগ্রন্থ:
- কণ্ঠমালা,
- মাধবীলতা।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- রামেশ্বরের অদৃষ্ট।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- যাত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুহম্মদ আবদুল হাই
  2. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক
  3. শামসুদ্‌দীন আবুল কালাম
  4. শহীদুল্লা কায়সার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল