মেধাবী
Toggle menu

‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ কার এবং কোন সৃষ্টিকর্ম থেকে নেয়া?

সঠিক উত্তর
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, পালামৌ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পালামৌ সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। এটি একটি ভ্রমণকাহিনী। এতে তিনি ছোটনাগপুরের প্রাকৃতিক পরিবেশ, আরণ্যক মানুষ ও পশুপাখির প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন। বাংলা ভাষায় সাহিত্য পদবাচ্য ভ্রমণকাহিনী হিসেবে পালামৌই প্রথম। রবীন্দ্রনাথ পালামৌ নিয়ে সুদীর্ঘ আলোচনা করেছিলেন। কথিত আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটি পাঠ করে ভ্রমণে উৎসাহিত হয়েছিলেন। এছাড়াও, সঞ্জীবচন্দ্র Bengal Ryots: Their Rights and Liabilities গ্রন্থে উপনিবেশিক শাসনের অধীনে বাংলার কৃষিভিত্তিক অর্থনীতির ধ্বংসাত্মক ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। চিরস্থায়ী বন্দোবস্ত কীভাবে কৃষক-অধিকার পর্যুদস্ত করেছিল তা তিনি এ গ্রন্থে তুলে ধরেন। Bengal Ryots-এর দৃষ্টান্তেই রেন্ট কমিশন এর রিপোর্ট বঙ্গীয় প্রজাস্বত্ব আইন হিসেবে ১৮৮৫ সালে কার্যকর হয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিলাসী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মহেশ
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, পালামৌ সঠিক
শওকত ওসমান, জননী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড