'কে বলে শারদ শশী সে মুখের তুলা।পদনখে পড়ি তার আছে কতগুলা।।''- কার রচনা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের শেষ বড় কবি। তার কাব্য প্রতিভা ছিল অসাধারণ।
চমৎকার কথা বলায়, ছন্দের আন্দোলন সৃষ্টিতে মধ্যযুগে তার জুড়ি নেই। কথা বলেন তিনি বিস্ময়কর চাতুর্যের সঙ্গে।
যেমন - মধ্যযুগের সকল কবিই বলেছেন, তার নায়িকা দেখতে অত্যন্ত সুন্দরী, দেখতে একেবারে চাঁদের মতন। এই নিয়ে তামাশা করেছেন ভারতচন্দ্র।
তিনি তার নায়িকার রূপ বর্ণনা করেছেন এভাবে -
''কে বলে শারদ শশী সে মুখের তুলা।
পদনখে পড়ি তার আছে কতগুলা।।''
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন