মেধাবী
Toggle menu

'সপ্তাহ' কোন সমাসের উদাহরণ?

সঠিক উত্তর
দ্বিগু

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

দ্বিগু সমাস:
যে-সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বােঝায় তাকে ‘দ্বিগু সমাস' বলে।
যেমন : নব রত্নের সমাহার = নবরত্ন, সপ্ত অহের সমাহার = সপ্তাহ ইত্যাদি।
দ্বিগু সমাসে প্রথমে একটি সংখ্যাবাচক শব্দ থাকবে এবং শব্দটিতে সমষ্টি বােঝাবে।
যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল; তে (তিন) মাথার সমাহার = তেমাথা; শত অব্দের সমাহার = শতাব্দী, পঞ্চ বটের সমাহার = পঞ্চবটী; ত্রি পদের সমাহার = ত্রিপদী ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

সকল অপশন

রেফারেন্স মাত্র

তৎপুরুষ
দ্বন্দ্ব
দ্বিগু সঠিক
কর্মধারয়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড