মূল বিষয়বস্তুতে যান

‘ছেলেটির বয়স অল্প; কিন্তু বেশ বুদ্ধিমান’ বাক্যটিকে জটিল বাক্য়ে রূপ -

সঠিক উত্তর

যদিও ছেলেটির বয়স অল্প, তবু বেশ বুদ্ধিমান।

সঠিক উত্তর: যদিও ছেলেটির বয়স অল্প, তবু বেশ বুদ্ধিমান।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক ব্যবহৃত হয়।
- কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

• হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
• অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল।

⇒ জটিল বাক্য:
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেমন-তেমন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটইল বাক্য বলে।

• যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
• যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
• যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

⇒ যৌগিক বাক্য থেকে জটিল বাক্য:
- যৌগিক বাক্যকে জটিল বাক্য়ে রূপান্তর করার সময় যৌগিক বাক্যের যোজক বাদ দিয়ে, এর বদলে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যুক্ত হয়।

• যৌগিক বাক্য: ছেলেটির বয়স অল্প; কিন্তু বেশ বুদ্ধিমান।
• জটিল বাক্য: যদিও ছেলেটির বয়স অল্প, তবু বেশ বুদ্ধিমান।

• যৌগিক বাক্য: দোষ করেছ; অতএব শাস্তি পাবে।
• জটিল বাক্য: যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ছেলেটির বয়স অল্প হলেও বেশ বুদ্ধিমান।
  2. যদিও ছেলেটির বয়স অল্প, তবু বেশ বুদ্ধিমান। সঠিক
  3. ছেলেটির বয়স অল্প; এবং বেশ বুদ্ধিমান।
  4. ছেলেটির বয়স অল্প হওয়া সত্ত্বেও বেশ বুদ্ধিমান।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল