মেধাবী
Toggle menu

‘পুরস্কারবিতরণী অনুষ্ঠানের পরিবেশ এতঅপরিস্কার।’ বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-

সঠিক উত্তর
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

এখানে সমস্যা হচ্ছে যুক্তবর্ণে ‘স্ক’ হবে নাকি ‘ষ্ক’ হবে। আর এটি মূলত বিসর্গ সন্ধির নিয়মে হয়েছে।
বিসর্গ সন্ধির নিয়ম :
কোন শব্দে অ/আ স্বরধ্বনির পরে ঃ থাকলে এবং তারপর ক, খ, প, ফ থাকলে ঃ এর স্থানে স হয়। যেমন:
পুরঃ + কার = পুরস্কার
তিরঃ + কার = তিরস্কার
নমঃ + কার = নমস্কার
মনঃ + কামনা = মনস্কামনা
কোন শব্দে অ/আ স্বরধ্বনি ছাড়া অন্য কোন স্বরধ্বনির পরে ঃ থাকলে এবং তারপর ক, খ, প, ফ থাকলে ঃ এর স্থানে ষ হয়। যেমন:
আবিঃ + কার = আবিষ্কার
বহিঃ + কার = বহিষ্কার
নিঃ + পাপ = নিষ্পাপ
চতুঃ + কোণ = চতুষ্কোণ
চতুঃ + পদ = চতুষ্পদ
তথ্যসূত্র: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড